আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফিরোজ মোড়ল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (৭ মে) সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন মেইন রোডে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি এফজেড মোটরসাইকেল এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মটরসাইকেল আরোহীসহ অন্যান্যরা মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়।

নিহত ফিরোজ খুলনা পাইকগাছার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। আর আহত মোটরসাইকেল ড্রাইভার উপজেলার চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজীর ছেলে আরাফাত (২৭) ও বাইসাইকেল চালক উপজেলার হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস (২৫)। আহতদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, সকালে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু খুলনায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট সময়: ০২:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫