আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বুধবার (০৭ মে ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী ও সুলতানপুর এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। গাজীপুর বিওপির আভিযানে বোস্তামের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কু

শখালী বিওপির বিশেষ আভিযানে আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে ছয়ঘরিয়া হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সুলতানপুর বিওপির বিশেষ আভিযানে আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানে বর্মিতলা নামক স্থান হতে ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ১২ লাখ ৪৭ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সীমান্তে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

আপডেট সময়: ০২:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫