আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন আয়োজন সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সদরের ফুলতলা মোড়ে অবস্থিত জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামী ১০ মে কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ৮ টায় মহিলা এবং বিকেল সাড়ে ৩ টায় পুরুষ কর্মী সম্মেলন শুরু করা হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এম পি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

কর্মী সম্মেলন উপলক্ষে ৫৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে উপজেলার ১২ ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকে বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, সকল শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং একটি কল্যাণময় রাষ্ট্রের জন্য আন্দোলন করে আসছে। বিশেষ করে ২০২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়েও বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক ভূমিকা পালন করে চলেছে যা দেশবাসী অবগত আছেন।

আগামীতে একটি সুন্দর শোষণমুক্ত কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ সম্মেলন থেকে জাতিকে বার্তা দেওয়া হবে। আগামী ১০ মে কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারী আবু রাসেল আসকারী, প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারী ড. মিজানুর রহমাননহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০২:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫