আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের এক বিবৃতিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

আপডেট সময়: ০২:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫