আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবির অভিযানে সাত লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মঙ্গলবার (০৬ মে ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীনস্থ ভোমরা, বাকাল চেকপোস্ট, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির আভিযানে নতুন পাড়া হতে ১৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে।

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে বিহারীনগর হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী মোড় হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে চৌরঙ্গী মোড় হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বাকাল চেকপোষ্ট এর আভিযানে শশাডাঙ্গা এলাকা হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, মাদরা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযানে সাত লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

আপডেট সময়: ০২:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫