আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ঝূঁকিপূর্ণ শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রচারণা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সদর উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ে ঝূঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে আইন ও অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা লিগ্যাল এইড কমিটির। রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের ঝূঁকিপূর্ণ ৫০ শিক্ষার্থীর উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষক সদস্য সাকিবুর রহমান বাবলা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর কবিরের উপস্থিতিতে ঝূঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে মানসিক শক্তি বৃদ্ধিতে আইন ও অধিকার বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করা হয়। শিক্ষার্থীদের ঝুঁকি মুক্ত করতে, বাল্যবিবাহ, যৌন হয়রানি, মোবাইল আসক্ত, অনলাইন গেম, সাইবার অপরাধ, ধূমপান, মাদকাসক্ত ও অনৈতিক সম্পর্ক মুক্ত জীবন যা ভবিষ্যৎ জীবনে দুর্নীতি মুক্ত মন-মানসিক অবস্থা গড়ে তোলা। ধর্মীয় অনুশাসন ও আইন-শৃঙ্খলা অক্ষুন্ন রেখে উৎপাদনমুখী গবেষণা ও বিজ্ঞান মনস্ক সহজ জীবন যাপনের লক্ষ্য নির্ধারণ করা ইত্যাদি।

এ সময় সাইবার অপরাধ প্রতিরোধে বক্তব্য রাখেন জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম সভাপতি শেখ মাহবুবুল হক। আইন ও অধিকার বিষয়ক মনো-সামাজিক বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক লিফলেট, বুকলেট, ভিজিটিং কার্ড সরবরাহ করা হয় এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে পুরস্কৃত করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঝূঁকিপূর্ণ শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রচারণা

আপডেট সময়: ০২:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫