আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘শহর সুস্থ না থাকলে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ বলেন, খুলনাকে স্বাস্থ্যকর শহর গড়তে নাগরিকদের আচার-আচরণে পরিবর্তন আনতে হবে। একটি শহরকে হেলথি সিটি করতে হলে সবক্ষেত্রে হেলথি করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। শহর সুস্থ না থাকলে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না। শুধু নিজের প্রতি সচেতন থাকলে হবে না, আশেপাশে পরিবেশটাকে সুন্দর রাখা প্রয়োজন। সবুজায়ন বাড়ানোর উদ্যোগ গ্রহণের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।

শনিবার ( ৩ মে ) বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে দিনব্যাপী হেলথি সিটি মেলা (হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেয়ার) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন তিনি ।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো. মাছুম বিল্লাহ বক্তৃতা করেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ম্যারাথন রান এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর মাঝে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পুরস্কার বিতরণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

‘শহর সুস্থ না থাকলে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না’

আপডেট সময়: ০৩:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫