আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

উদারতার স্বপ্নদ্রষ্টা প্রয়াত আব্দুল্লাহ মাহমুদের স্মরণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সহায়তা করে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস। সাধারণ চিকিৎসা ছাড়াও রক্তচাপ, ডায়াবেটিস পরিমাপ এবং ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল।

সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফ হোসেন। সার্বিক নির্দেশনায় ছিলেন আবু তাহের।ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনের সদস্য স্বাধীন, হারান, আল-আমিন, দেলোয়ার, আরিফ, মইনুর, সেলিম, রাশেদ, সোহাগ প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন। উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫