আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আরও সহজ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম : সানাউল্লাহ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

সংশোধনের অপেক্ষায় থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তি কার্যক্রম আরও সহজ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অসৎ উদ্দেশ্য না থাকলে এনআইডির সংশোধনী আবেদনগুলো সহজভাবে সমাধান করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

আবুল ফজল বলেন, যেসব এনআইডি সংশোধনের আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে, এটাকে কী করে সহজীকরণ করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়গুলো মনে হবে, ব্যক্তি নাগরিকদের যদি অসৎ উদ্দেশ্য না থাকে, সেগুলোকে সহজভাবে সমাধান করে দেওয়া হবে। অনেকে দ্বৈত কার্ড বা এনআইডি নিয়েছে। এই সংখ্যা খুব বেশি নয়। তাদের ক্ষেত্রে ভুলভাবে কেউ দুইবার নিলে প্রথমটা থাকবে, দ্বিতীয়টা বাদ যাবে।

এছাড়া বয়স বেশি কিন্তু তা কমিয়ে একটা চাকরি নিয়েছে এমন হলে আমরা নিরুৎসাহিত করবো। এমন হলে সেটা কমিশন পর্যন্ত আসবে। আবার পুরো পরিচয় পরিবর্তন করতে চাইলে আমরা কঠোর হবে। এ ক্ষেত্রে সময় লাগলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে এটা করতে হবে। ডাটা সেন্টারের স্বচ্ছতার জন্যও এটা করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ম্যাচ ফাউন্ড আছে দুই লাখ ৯ হাজার। যেটা দশমিক ১৬ শতাংশ। অনেক সময় শ্রমিক ভাই বা মা-বোনদের কারো কারো আঙ্গুলের ছাপ পরিষ্কার থাকে। অনেক সময় এ কারণে ফলস ম্যাচ আসে। এগুলো যেন দ্রুত করতে পারি, সে সিদ্ধান্ত হয়েছে। অনেকেই দুই আইডি নেওয়ায় ম্যাচ হয়েছে। এটা নাইন আউট অব টেন। যারা আমাদের সেবা নিয়ে থাকে, সেই আইনটা সহজ করে যেন সেবাটা সহজে দেওয়া যায়।

অন্য এক প্রশ্নের জবাবে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছি। এটা এখন পাঠিয়ে দেব। এখানে তিন ধরনের ক্যাটাগরি ছিল। যেটা আশু বাস্তবায়নযোগ্য কিন্তু রাজনৈতিক কোনো বিতর্ক নেই, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। যেগুলো ঐক্যমত্যের বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করিনি। আবার যেগুলো আগে দিয়েছি সেগুলো বলেছি। কিছু আছে নির্বাচন কমিশন নিজেই বাস্তবায়ন করবে। বিধি সংশ্লিষ্ট যেগুলো সেগুলো ইসি করতে পারবে। রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে, সেগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।

ইসি সচিব বলেন, কেউ বলেছে ব্যালট পেপারে জলছাপ। এর সঙ্গে আর্থিক সংশ্লেষ রয়েছে। তাই এটা আমরা আশু বাস্তবায়নযোগ্য মনে করি না। ১০ থেকে ১০ সুপারিশ হবে। যে বিষয়গুলোতে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন এবং আর্থিক সংশ্লেষ রয়েছে এই বিষয়গুলো বাদে অন্যগুলো নিয়ে আমরা সুপারিশ করেছি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

আরও সহজ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম : সানাউল্লাহ

আপডেট সময়: ০৩:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫