আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিক্ষোভের মুখে যশোর মিনিবাস সমিতির সভাপতির পদত্যাগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের উদ্যোগে বুধবার শহরের মিনিবাস মালিক সমিতির কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালিত হয়। একপর্যায়ে হট্টগোল শুরু হলে পদত্যাগে বাধ্য হন রিয়াদ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী জানান, রিয়াদ আওয়ামী লীগের দোসর। যশোরের মাটিতে এমন লোককে কোনো স্থানে ক্ষমতায় তারা দেখতে চান না। তারই অংশ হিসেবে রিয়াদের পদত্যাদের দাবি করা হয়। বুধবার (৩০ এপ্রিল) আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে তারা প্রথমে বিক্ষোভ মিছিল করেন। পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

তিনি অভিযোগ করেন, এর মাঝে ৮-১০ জন অচেনা ব্যক্তি দেশিয় অস্ত্র নিয়ে তাদের নেতাকর্মীদের উপর হামলার চেষ্টা চালায়। তারপরেও তারা পিছপা হননি। এসময় চাকুসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এক পর্যায়ে রিয়াদ সমিতিতে এসে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে অফিস ত্যাগ করেন।

শাহেদ রিজভী অভিযোগ করেন, আরিফুল ইসলাম রিয়াদ বাস মালিক সমিতিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। এছাড়া তিনি বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। আওয়ামী লীগের শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে এহেন কাজ নেই, যা তিনি করেননি। বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বি এম আকাশ, সদস্য মেহেদী হাসান, জি এম মুন্না, রিয়াদ, ইমন বিশ্বাস, হাবিবুর রহমান, ইমন রিদয় প্রমুখ।

এ বিষয়ে যশোর মিনিবাস মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দীন পাপ্পু বলেন, আরিফুল ইসলাম রিয়াদ ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। পরবর্তী নির্বাহী কমিটির সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের মুখে যশোর মিনিবাস সমিতির সভাপতির পদত্যাগ

আপডেট সময়: ০৩:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫