আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মা-ছেলে নিহত, আহত হয়েছে বাবা মেয়ে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মা-ছেলে নিহত, আহত হয়েছে বাবা মেয়ে। হতাহতরা ছিল মটরসাইকেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১টার সময়। পাটকেলঘাটা থানার এসআই অনিরুদ্ধ বিশ্বাস ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে মটরসাইকেলে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বাসের চাপায় এই দূর্ঘটনা ঘটে।

মটরসাইকেলে অপূর্ব সাধু-রিতা সাধু দম্পতি তাদের ছেলে মেয়ে সহ চারজন যাচ্ছিল। বিপরীত দিক থেকে ঢাকা টু সাতক্ষীরাগামী ‘সাতক্ষীরা লাইন’ বাসটি তাদের চাপা দিলে ঘটনা স্থলের নিহত হয় রিতা সাধু (৩০) ও তার তিন বছরের ছেলে সৌরভ সাধু। মারাত্মকভাবে আহত হন মটরসাইকেল চালক স্বামী অপূর্ব সাধু (৩৫) ও কন্যা শোভা সাধু (৯)।

ঘাতকবাসটি চাপাদিয়েই দ্রুত চলে যাওয়ায় পুলিশ বাস ও বাসচালককে আটক করতে পারেনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মা-ছেলে নিহত, আহত হয়েছে বাবা মেয়ে

আপডেট সময়: ০৩:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫