আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা Logo বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল Logo সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড Logo খরচের চাপে মানুষ Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে তাকে আইনের ওপর সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। সোমবার (২১ এপ্রিল) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিল করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় তাকে ১৯৯৯ সালে সম্মানসূচক আইন ডিগ্রি প্রদান করেছিল। তবে এটি পুনর্বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না বরং ডিগ্রি বাতিলের প্রক্রিয়া ও নীতিমালা পর্যালোচনার একটি বড় পর্ব সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর কয়েক দিন আগেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা ও হত্যা।

২০২৪ সালে জনগণের ব্যাপক বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিক্ষোভ দমনে নেওয়া পদক্ষেপে ১০০০-এরও বেশি মানুষ নিহত হন।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, শেখ হাসিনা সেনাবাহিনীকে কারফিউ বাস্তবায়নে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। সংস্থাটির এশিয়া উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছিলেন, প্রভাবশালী সরকারগুলোর উচিত শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করা যাতে তিনি নিরস্ত্র শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করেন।

এএনইউ কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে কোনো সম্মানসূচক ডিগ্রি বাতিল করা হয়নি এবং এমন কোনো পূর্বপ্রথা নেই। ফলে কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়টি আরও বিস্তারিতভাবে বাতিলকরণ পদ্ধতি তৈরি করার উদ্যোগ নিচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে ক্রেতারা

হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আপডেট সময়: ০৪:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫