আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দশ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এদিকে বৈশাখী মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্ত মেলা প্রাঙ্গণে একপ্রেস ব্রিফিং এ কথা জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি বলেন, বাঙালির অত্যন্ত আবেগের জায়গা হল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ উদ্দীপনা ও ঐতিহ্যের। নববর্ষকে কেন্দ্র করে আয়োজন করা হয় পান্তা ইলিশের। আয়োজন করা হয় লোকজ মেলা ও খেলাধুলা সহ নানা ধরনের অনুষ্ঠানের। এই মেলাকে ঘিরে সেখানে অনেক মানুষের সমাগম হয়।

সেটাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সাতক্ষীরায় যাতে নববর্ষ উদযাপিত হয় এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা মূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষ যাতে স্বস্তিতে ও শান্তিতে সব অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে, সেখানে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় এর জন্য সকল ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোটকথা পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলা সদরের পাশাপাশি আটটি থানায় সব জায়গায় পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি এবার পহেলা বৈশাখ মানুষ সুন্দরভাবে উদযাপন করতে পারবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

আপডেট সময়: ০২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫