আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা। শুক্রুবার, ১১ এপ্রিল সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।

মিছিলে মুখর সেই চেনা স্লোগান ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। যা ধ্বনিত হচ্ছে পৃথিবীর সকল প্রান্তে। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় আসিফ চত্ত্বর থেকে। সেখানে বিক্ষোভ সমাবেশে কথা বলেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।তিনি বলেন, ‘মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।’

এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।

মিছিল শেষে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তরা বলেন ‘যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

আপডেট সময়: ০১:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫