আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চায় সিপিবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

চব্বিশের গণঅভ্যুত্থানের ফসল অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। গত ৭ মাসে বিভিন্ন মহল থেকে অনেক সংস্কারের কথা বলা হলেও ইতিবাচক কিছু হয়নি। কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তিকে নিয়ে নির্বাচনী ম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে আরও একটি অভ্যুত্থানের প্রয়োজন হবে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিএমএ মিলনায়তনে এক মতবিনিময় সভায় সিপিবির সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স এসব দাবি করেন। সিপিবির নগর শাখা এর আয়োজক। নগর শাখার সভাপতি শ্রমিক নেতা এইচএম শাহাদাৎ সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন জেলা শাখার সম্পাদক এসএ রশিদ ও নগর শাখার সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী।

সিপিবি নেতা প্রিন্স বলেন, ৭২ এর সংবিধানে অসম্পূর্ণতা দূর করতে হবে। সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে। ৭২’র সিপিবি এ দাবি তুলেছিল। এ সংবিধান সমাজতান্ত্রিক নয়। এ সংবিধান শ্রমিক শ্রেণির নয়।

চব্বিশের গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, এটি ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। বিচার হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে। তিনি বলেন, গত ৭ মাসে অনেক চাঁদাবাজির কথা আমরা জেনেছি। গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করতে দেব না। তিনি জোর দিয়ে বলেন, আমরা গণপরিষদ চাই না।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চায় সিপিবি

আপডেট সময়: ০৬:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫