আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল : সালাম আজাদ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কথা বলছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, একদিনে আন্দোলন হয় না। ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার যে পতন, সেটা ১৭ বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে আব্দুস সালাম আজাদ বলেন, আপনার সরকার ৩৬ দিনের আন্দোলনের ফসল না। বিএনপি অবৈধ শেখ হাসিনা সরকারের অন্যায় অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চূড়ান্ত রূপ নিয়েছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আপনার সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল : সালাম আজাদ

আপডেট সময়: ১০:২৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫