আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এর আগে সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তারও আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে রোজা শুরু হচ্ছে। আজ (শনিবার) তারাবি পড়ে ও ভোররাতে সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আজই প্রথম রোজা পালিত হচ্ছে। একই দিনে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় রোববার (২ মার্চ) থেকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে। আর প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের সঙ্গে রোববার থেকে রোজা শুরু হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

আপডেট সময়: ০৩:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫