আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রাজনৈতিক অস্থিরতায় অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বাংলাদেশের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে। গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে জিডিপি প্রবৃদ্ধি কমে এক দশমিক ৮১ শতাংশে নেমেছে।

এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের ওই একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক ০৪ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, গত বছর জানুয়ারি মাস থেকে টানা তিন প্রান্তিক ধরেই জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ১৬ শতাংশ।

অন্যদিকে ওই প্রান্তিকে সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছর ছিল পাঁচ দশমিক ০৭ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ। যদিও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যবর্তী হিসাবে চার শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

রাজনৈতিক অস্থিরতায় অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

আপডেট সময়: ১২:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫