আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিগত সরকার ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। জনগণ মনে করে, ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছেন, তারা সরাসরি ভারতেরই সরকার ছিল। বিগত সরকারের সব কার্যক্রম ছিল ভারতের স্বার্থ রক্ষার। তারা দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল।

চরমোনাই পীর বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি, তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এর সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, যা দেশের মানুষ কখনও মেনে নেবে না।

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদের ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখব, তা হতে পারে না।

এ সময় ২০২৫-২৬ সেশনের জন্য খলিলুর রহমানকে সভাপতি এবং কেএম বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বিগত সরকার ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল

আপডেট সময়: ০৪:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫