আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

গত ডিসেম্বরে দেশে রেকর্ড রেমিট্যান্স এসেছে। গত মাসে প্রবাসীরা ২৬৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে এক মাসে সবচেয়ে বেশি ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে ২০২০ সালের জুলাইয়ে। করোনার কারণে তখন হুন্ডি চাহিদা কমে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ে।

বছর ভিত্তিতে ২০২৪ সালে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তাও সর্বোচ্চ। গতবছর মোট ২ হাজার ৬৮৯ কোটি ডলার দেশে এসেছে। আগের বছর এসেছিল ২ হাজার ১৯২ কোটি ডলার। এ হিসেবে রেমিট্যান্স বেড়েছে ৪৯৭ কোটি ডলার যা ২২ দশমিক ৬৯ শতাংশ। সাম্প্রতিক কোনো বছরে এতো রেমিট্যান্স আসেনি। মূলত সরকার পরিবর্তনের পর অর্থপাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানসহ বিভিন্ন কারণে হুন্ডি চাহিদা কমে ব্যাংকিং চ্যানেলে এভাবে রেমিট্যান্স বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। আবার নভেম্বর পর্যন্ত রপ্তানিও প্রবৃদ্ধি আছে ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) ঋণের ৫০ কোটি ডলার যোগ হওয়ার পর গত ২৯ ডিসেম্বর রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের রোববার যা ছিল ২০ দশমিক ১৭ বিলিয়ন ডলার। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সেপ্টেম্বর–অক্টোবর সময়ের দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর গত ১১ নভেম্বর রিজার্ভ নেমেছিল ১৮ দশমিক ৪৬ বিলিয়নে। এ নিয়ে এক মাস ১৮ দিনে রিজার্ভে নতুন করে যোগ হয়েছে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। শিগগিরই বিশ্বব্যাংকের আরও ১ বিলিয়ন ডলার রিজার্ভে যোগ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স

আপডেট সময়: ০১:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫