আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অবমাননাকর মন্তব্য : ২ আইনজীবীর বিষয়ে আদেশ ২১ এপ্রিল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করে, এমন বক্তব্য দেওয়ায় দুই আইনজীবীর বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য ছিল আজ। তবে শুনানি ও আদেশের জন্য পিছিয়ে আগামী ২১ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। অভিযুক্ত দুই আইনজীবী হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদল। মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আদালত বর্জনের ডাক দিয়ে প্রধান বিচারপতির কাছে দেওয়া লিখিত চিঠিতে বিচার বিভাগ, নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবমাননাকর বক্তব্য তুলে ধরার অভিযোগে ওই দুই আইনজীবীকে তলব করেছিলেন আদালত। বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তারা আপিল বিভাগে গত ২৫ ফেব্রয়ারি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর পরবর্তী আদেশের জন্য আজ (১৮ মার্চ) দিন ধার্য করেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি নিয়ে শুনানি ও আদেশ হওয়ার কথা রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

অবমাননাকর মন্তব্য : ২ আইনজীবীর বিষয়ে আদেশ ২১ এপ্রিল

আপডেট সময়: ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪