আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঈদ সার্ভিসে যুক্ত হচ্ছে বিআরটিসি’র ৫৫০ বাস

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় যুক্ত হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস। ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বিআরটিসি’র এই বাসগুলো। গতকাল সোমবার সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা ঈদে উপলক্ষে গত সপ্তাহে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে রাখা হবে। এছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মো. তাজুল ইসলাম বলেন, আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টির লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাবো না। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। ২০২০ সালে ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুট ছিল। ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে অনরুট ছিল ১ হাজার ১০৬টি, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুট ছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

ঈদ সার্ভিসে যুক্ত হচ্ছে বিআরটিসি’র ৫৫০ বাস

আপডেট সময়: ০৫:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪