আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পিরোজপুরে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

পিরোজপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারেরই চারজন রয়েছেন। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারটি শিশু, দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন, মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। তিনি আরও জানান, রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা একে একে শিশুসহ গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করেন। তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

পিরোজপুরে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮

আপডেট সময়: ০৩:৫৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪