আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জবি ছাত্রীর আত্মহত্যা: সহপাঠি ও প্রক্টরের রিমান্ড মঞ্জুর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী আম্মান সিদ্দিকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে কুমিল্লার একটি আদালত। সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। কুমিল্লার কোতয়ালী থানার ওসি মো. ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তাদেরকে গ্রেপ্তারের পর কোতয়ালী থানায় হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি দল ডিএমপির কাছ থেকে দুজনকে কুমিল্লায় নিয়ে আসে। সোমবার দুপুরে তাদের আদালতে নেয় হয়। শনিবার রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।

গত শুক্রবার রাতে কুমিল্লা নগরের বাগিচাগাও এলাকার ভাড়া বাসায় আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যার আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর জন্য জবির তৎকালীন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করেন। এরপর দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতেই জবি প্রশাসন অবন্তিকার সহপাঠি ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়। পরদিন তাদের গ্রেপ্তার করে ডিএমপি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

জবি ছাত্রীর আত্মহত্যা: সহপাঠি ও প্রক্টরের রিমান্ড মঞ্জুর

আপডেট সময়: ০৭:১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪