আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অগস্ট) খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কাবাডি ও দাবা প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় ৮টি স্কুল ও মাদ্রাসা অংশ নেয় এবং দাবা প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি স্কুল ও মাদ্রাসা। কাবাডি প্রতিযোগিতায় রাজনগর দাখিল মাদ্রাসাকে হারিয়ে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবা বালক গ্রুপে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দাবা বালিকা গ্রুপে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাধে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও জিজিকে কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০১:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪