জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শাহাজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জি এম শহীদুল্লাহ, ইউনিয়ন পরিষদের সচিব শেখ রেজাউল করিম, শিক্ষক সেলিনা পারভীনসহ অনেকে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। কোথাও পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আজকের বাণী 























