আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেন শাকিরা, ফেরত পাবেন ৭৬৫ কোটি টাকা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা ও আইনি লড়াই শেষে অবশেষে বড় স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, শাকিরার কাছ থেকে নেওয়া প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (বাংলায় প্রায় ৭৬৫ কোটি টাকা) সুদসহ ফেরত দিতে হবে রাষ্ট্রীয় কোষাগারকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল ২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় বসবাস করেছিলেন, যা কর দেওয়ার জন্য ন্যূনতম সময়সীমা হিসেবে বিবেচিত হয়। তবে আদালত রায়ে জানিয়েছে, এই দাবির পক্ষে কর কর্তৃপক্ষ যথেষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে মোট ১৬৩ দিন অবস্থান করেছিলেন, যা নির্ধারিত ১৮৩ দিনের সীমার চেয়ে ২০ দিন কম। এই কারণে তার ওপর আরোপিত কর ও জরিমানাকে অবৈধ ঘোষণা করা হয়। রায়ে বলা হয়েছে, ওই অর্থের মধ্যে প্রায় ২৪ মিলিয়ন ইউরো (প্রায় ৩৩৪ কোটি টাকা) আয়কর এবং ২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪৮ কোটি টাকা) জরিমানা অন্তর্ভুক্ত ছিল।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, আদালত শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠা করেছে। তার ভাষায়, “গত আট বছর আমাকে অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে। এই সময়টা আমার জন্য খুবই কষ্টকর ছিল, যা আমার স্বাস্থ্য ও পরিবারকেও প্রভাবিত করেছে।” তিনি আরও বলেন, কোনো কর ফাঁকি হয়নি এবং কর্তৃপক্ষ তা প্রমাণ করতেও ব্যর্থ হয়েছে। তার দাবি, পুরো বিষয়টি ছিল ভিত্তিহীন এবং তাকে অন্যায়ভাবে অপরাধীর মতো উপস্থাপন করা হয়েছে। এই রায়ের মাধ্যমে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটলেও বিষয়টি স্পেনের করনীতি ও আন্তর্জাতিক তারকাদের কর অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেন শাকিরা, ফেরত পাবেন ৭৬৫ কোটি টাকা

আপডেট সময়: ১০:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬