আজ বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কালিগঞ্জে তরুণীর আত্মহত্যা Logo দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা: উন্নয়ন, সেবা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ Logo সাতক্ষীরায় ভূমি সেবা মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত Logo ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা Logo সাতক্ষীরার দুই দল বিভাগীয় ফাইনালে, গোল্ডকাপে বালক–বালিকা উভয় বিভাগেই চমক Logo জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীর জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন Logo গাজার পথে ত্রাণবাহী নৌবহর আটক, আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনা Logo মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে পাহাড়সম লিড, জয়ের জন্য বিশ্বরেকর্ডের সামনে পাকিস্তান Logo সুন্দরবনে জেলে নিহতের জেরে শ্যামনগরে বনবিভাগ অফিসে হামলা, আহত ৫
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার দুই দল বিভাগীয় ফাইনালে, গোল্ডকাপে বালক–বালিকা উভয় বিভাগেই চমক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে দারুণ সাফল্য দেখিয়ে ফাইনালে উঠেছে সাতক্ষীরার বালক ও বালিকা—দুই বিভাগেই দুটি দল। মঙ্গলবার (১৯ মে) বালক বিভাগের সেমিফাইনালে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মেহেরপুরকে ২–০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে। ম্যাচে দলের হয়ে গোল করেন আবির ও অনিক বাছাড়।

অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠে। এর মধ্যে এক ম্যাচে তারা মেহেরপুরের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৫–০ গোলে হারিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। এ সাফল্যে জেলার শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। বিভাগীয় পর্যায়ে সাতক্ষীরার দুই দলের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা আশা করি, ফাইনালেও তারা এই ধারাবাহিকতা বজায় রেখে জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।”

এর আগে রোববার (১৭ মে) সকালে খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। এবারের সাফল্যে সাতক্ষীরার দুই দলের ফাইনাল যাত্রা ঘিরে জেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে তরুণীর আত্মহত্যা

সাতক্ষীরার দুই দল বিভাগীয় ফাইনালে, গোল্ডকাপে বালক–বালিকা উভয় বিভাগেই চমক

আপডেট সময়: ১১:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬