আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী (ডেভিড) স্মৃতি ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ব্লিস হসপিটাল ও এসডি হাসপাতালের আয়োজনে এবং ডাঃ সুমন কুমার দাসের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান এবং মোঃ মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ডাঃ রাজু, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য ওয়াইজ হোসেন দিপু, একরামুল ইসলাম লালু, সাইফ মুকুল এবং লুৎফর রহমান সৈকতসহ অনেকে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্লিস হসপিটাল ও ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল। টসে জিতে ব্লিস হসপিটাল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ২৬৭ রান সংগ্রহ করে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান করতে সক্ষম হয়। ফলে ব্লিস হসপিটাল ১৭২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও মাহিনুর রহমান লিটু। স্কোরারের দায়িত্বে ছিলেন ডাঃ বাবলু মির্জা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্য প্রদান করেন সরদার নাইম ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন

আপডেট সময়: ০৭:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬