আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শাপলা চত্বরের শহীদদের স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিগত ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (৫ মে) সকালে সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তারা শাপলা চত্বরের ঘটনার স্মৃতিচারণ করেন। রআলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ইমান-আকিদা রক্ষার দাবিতে সমবেত তৌহিদী জনতার ওপর যে বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছিল, তা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা দাবি করেন, সেই রাতে শত শত নিরীহ মানুষকে লক্ষ্য করে চালানো অভিযান বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল। বক্তারা শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। আলোচনা পর্ব শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা ও দেশবাসীর কল্যাণ চেয়ে দোয়া করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

শাপলা চত্বরের শহীদদের স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময়: ০৯:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬