আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)। আজ (১ মে) বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত চারটি ম্যাচে বালক ও বালিকা বিভাগে উত্তেজনাপূর্ণ লড়াই দেখা যায়। বালক বিভাগে আশাশুনি উপজেলার আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর ম্যাচে কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে দেবহাটা উপজেলার হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্য ম্যাচে কালিগঞ্জ উপজেলার এন.এন.টি. সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সহিষ্ণুতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ

আপডেট সময়: ১০:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬