আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। অন্যদিকে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার। গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকাতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত

আপডেট সময়: ০২:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬