আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। বিসিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন সাবেক জাতীয় দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বোর্ড তাকে দায়িত্বে রাখতে আগ্রহী থাকলেও ব্যক্তিগত কারণে তিনি আর এই পদে থাকতে চান না।

ইতোমধ্যে বিসিবিকে চিঠি দিয়ে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন লিপু। ফলে প্রধান নির্বাচকের পদ শূন্য হওয়ায় বিসিবি নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেয় এবং আজ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, হাবিবুল বাশার সুমন ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান।

প্রধান নির্বাচক হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আবারও জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন ও দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

আপডেট সময়: ০৩:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬