আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খাল পুনঃখনন ও বছরে ৫ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ এবং প্রতিবছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান। পানিসম্পদমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিকে এক সময় গণআন্দোলনে পরিণত করেছিলেন। প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে থেকে খাল পুনঃখননের ওপর গুরুত্ব দিয়ে আসছেন, যাতে মানুষ সরাসরি উপকৃত হয়।

তিনি জানান, আন্তমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এ কর্মসূচি শুরু হবে এবং ১৮০ দিনের মধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে এ কর্মসূচি শুরু হবে। তবে চলতি বছরে লক্ষ্য পূরণ না হলেও পরবর্তী বছরে ঘাটতি পূরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের এ উদ্যোগ দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

খাল পুনঃখনন ও বছরে ৫ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত

আপডেট সময়: ০৮:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬