আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা উন্নয়নে সনাক ও শিক্ষা বিভাগের অধিপরামর্শ সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সাতক্ষীরা সদর জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর মধ্যে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কদমতলা, মাছখোলা, পারকুখরালী ও কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে নতুন বিদ্যালয় ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ, জেন্ডারবান্ধব ওয়াশব্লক স্থাপন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ, নিয়মিত স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) সভা ও অভিভাবক সমাবেশ আয়োজন, বিদ্যালয়ে যাতায়াতের জন্য ব্রিজ নির্মাণ, খেলার মাঠ সংস্কার এবং বিদ্যালয়ের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়। উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়নে করণীয় নির্ধারণে সভায় বিভিন্ন কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হয়।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সনাক শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক কিশোরী মোহন সরকার, সদস্য ভারতেশ্বরী বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া স্কুলকেন্দ্রিক এসিজির সমন্বয়ক এস এম হুমায়ুন কবীর, আশরাফুল আলম এবং ইয়েস লিডাররাও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, সনাক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বিদ্যালয়গুলোর উন্নয়নযোগ্য বিষয়গুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে শিক্ষা অফিসের সাথে সমন্বয় করার আহ্বান জানান এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা উন্নয়নে সনাক ও শিক্ষা বিভাগের অধিপরামর্শ সভা

আপডেট সময়: ০৬:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬