আজ মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার উন্নয়নে প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে করবো: মুহাদ্দিস আব্দুল খালেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, দুনিয়ার প্রতিটি দায়িত্ব ও কাজের হিসাব পরকালে দিতে হবে। তাই জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ায় নির্বাচন-পরবর্তী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দলীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরও বেড়েছে। যতদিন দায়িত্বে থাকবো, মহান আল্লাহ যেন মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করার তৌফিক দেন।” তিনি আরও বলেন, “আমার কোনো লোভ-লালসা নেই। সাতক্ষীরা-২ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে কাজ করবো। কোনো ঘুষ বা বিশেষ সুবিধার প্রয়োজন নেই। যতটুকু দরকার, ততটুকুই করা হবে। এমপি মানে শুধু আমি নই- আপনারাই এমপি। আমার কাছে আসতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই।” রাষ্ট্রীয়ভাবে শপথ গ্রহণের পর দ্রুত জনগণের মাঝে ফিরে এসে উন্নয়নমূলক কাজ শুরু করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সেখ ইসরাইল, আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, দেলাওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামসুল আরিফ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, মাসুম খান চৌধুরী, ফিরোজ আওয়াল, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার ও দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

‘ইরান যুদ্ধে যুক্ত হলো বৃটেন’

সাতক্ষীরার উন্নয়নে প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে করবো: মুহাদ্দিস আব্দুল খালেক

আপডেট সময়: ০৯:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬