আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিকেএসপির ক্রিকেট বিভাগে সুযোগ পেল সাতক্ষীরার ১১ বছরের আয়ান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: দেশের ক্রীড়া শিক্ষার প্রধান বিদ্যাপীঠ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ক্রিকেট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সাতক্ষীরার ১১ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার সুহাইল ফায়াজ আয়ান। অল্প বয়সেই ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আয়ান বর্তমানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তার। ডানহাতি স্পিনে কার্যকরী আয়ান ব্যাটিংয়েও সমান পারদর্শী। নিয়মিত অনুশীলনের পাশাপাশি জেলা পর্যায়ের বিভিন্ন অনূর্ধ্ব দল ও সুন্দরবন ক্রিকেট একাডেমির হয়ে খেলেছে সে।
জেলা ক্রীড়াঙ্গন সূত্রে জানা গেছে, আয়ানের বাবা ফিরোজ রহমান সাতক্ষীরা ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ। তিনি সাবেক সাতক্ষীরা জেলাদলের ক্রিকেট অধিনায়ক, সাবেক ওয়ারী ক্লাব ও ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটার, বর্তমানে কোচিংয়ের সঙ্গেও যুক্ত। পাশাপাশি তিনি বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নির্বাচিত সদস্য। আয়ানের বিকেএসপিতে সুযোগ পাওয়ার খবর পেয়ে পরিবার ও স্থানীয় ক্রিকেট অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় পর্যায়ে আয়ানের সাফল্যের তালিকাও বেশ সমৃদ্ধ। গত ২৯ ডিসেম্বর সুন্দরবন ক্রিকেট একাডেমির হয়ে জেলা অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে ৬ উইকেট শিকার করে আলোচনায় আসে সে। সংশ্লিষ্টরা বলছেন, এত কম বয়সে এমন পারফরম্যান্স তার প্রতিভারই প্রমাণ।
আয়ানের বাবা ফিরোজ রহমান বলেন, ছোটবেলা থেকেই আয়ানের ক্রিকেটের প্রতি আলাদা টান ছিল। একজন ক্রিকেটার ও কোচ হিসেবে সবসময় চেয়েছি আমার ছেলে ক্রিকেটের সঠিক ব্যাকরণ শিখুক। বিকেএসপিতে সুযোগ পাওয়া ওর দীর্ঘ পথচলার প্রথম ধাপ। আজ বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের পরিবারের জন্য গর্বের, সাতক্ষীরার জন্যও আনন্দের। আমি চাই ও কঠোর পরিশ্রম করে একদিন জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করুক।
আয়ানের কোচ জাহাঙ্গীর কবির স্বপন বলেন, আয়ান অত্যন্ত সুশৃঙ্খল এবং শেখার ব্যাপারে খুব আগ্রহী। অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে তার ৬ উইকেট নেওয়ার ঘটনাটি ছিল এক কথায় অসাধারণ। বিকেএসপির উন্নত প্রশিক্ষণ পেলে সে বাংলাদেশের ক্রিকেটে বড় সম্পদে পরিণত হবে। সাতক্ষীরা থেকে এর আগে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা বিশ্বমঞ্চ কাঁপিয়েছেন। আয়ানকেও সেই ধারার পরবর্তী প্রতিনিধি হিসেবে দেখছেন সাতক্ষীরাবাসী।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

বিকেএসপির ক্রিকেট বিভাগে সুযোগ পেল সাতক্ষীরার ১১ বছরের আয়ান

আপডেট সময়: ০৭:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬