আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাথন্ডা বাজারে আব্দুর রউফের জনসভা: “গণজোয়ার ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে”

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-2 (সদর–দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাথন্ডা বাজারে বৈকারী, কুশখালী ও বাঁশদহা ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা হয়। বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে পারলে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”

তিনি স্থানীয় খইতলার বাঁধ ভাঙার সময় পাশে থাকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, অতীতেও তিনি জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, রফিকুল আলম বাবু, ইউসুফ আলী, শফিকুল আলম বাবু, আহছানুল কাদির স্বপন, মাহমুদুল আলম শাহিন, রবিউল ইসলাম রবি, আবু রায়হান, সাইদুর রহমান শাহিন, মনজুরুল আলম বাপ্পি, রমিজ উদ্দিন রুমি, আবুল বাশার, কামরুল ইসলাম, ডা. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকদের দাবি, জনসভাস্থল ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরোয়ার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

কাথন্ডা বাজারে আব্দুর রউফের জনসভা: “গণজোয়ার ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে”

আপডেট সময়: ০৯:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬