আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কোন আসনে কে প্রার্থী, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে কোন প্রার্থী থাকছেন—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ওই দিনই রাজনৈতিক দলগুলোকে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানাতে হবে। সোমবার নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে।

৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী থাকে ১ হাজার ৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়ায় ২ হাজার ২৫৩ জন।

ইসি কর্মকর্তারা বলছেন, কোনো দল কোনো আসনে একাধিক প্রার্থী দিয়ে থাকলে এবং তাদের সবাই বা একাধিক প্রার্থী বাছাইয়ে টিকে গেলে সংশ্লিষ্ট দল কাকে চূড়ান্ত করবে, তা মঙ্গলবারের মধ্যেই জানাতে হবে। এক্ষেত্রে বিকেল পাঁচটার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কোন আসনে কে প্রার্থী, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

আপডেট সময়: ১২:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬