আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে দুর্নীতি দমন কমিশনের ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ঋশিল্পী সেন্টার হাইস্কুলে প্রধান শিক্ষক তাপস কুমার ঢালীর সভাপতিত্বে কমিটি পুনর্গঠন, পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের মেধাবী ও সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেণির জয়ন্ত মন্ডলকে সভাপতি এবং ৯ম শ্রেণির চুমকি গাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। এছাড়া ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিলও গঠন করা হয়েছে।
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন ঋশিল্পী সেন্টার হাইস্কুলের শিক্ষা বিভাগের ম্যানেজার যোষেফ খাঁখাঁ, সহকারি শিক্ষক প্রদীপ কুমার গাইন ও পরামর্শক কাউন্সিলের সদস্যবৃন্দ। সভা শেষে সততা সংঘের সদস্যদের মাঝে সচেতনতা বিষয়ক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা

আপডেট সময়: ০৮:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬