আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জকসু নির্বাচন: শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মোট ৩৯টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে শীর্ষ তিনটি পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে। সহসভাপতি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। এ পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে ভোট গণনার সময় কিছু কেন্দ্রে তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম স্থগিত থাকে। বিষয়টি যাচাই-বাছাই শেষে গভীর রাতে পুনরায় ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। ওই হল সংসদের মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে, যা হলভিত্তিক নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত জকসু নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

জকসু নির্বাচন: শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

আপডেট সময়: ০১:০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬