আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পোস্টাল ভোট দিতে ১২ লাখ ১৮ হাজারের বেশি নিবন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ও বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১২ লাখ ১৮ হাজার ৮৯৩ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৭৫৩ জন বাংলাদেশ থেকে এবং বাকি ভোটাররা বিভিন্ন দেশ থেকে আবেদন করেছেন। মোট নিবন্ধনের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৫২ হাজার ১৩৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৭৫৩ জন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররা ভোট দিতে পারবেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে গত ৩০ ডিসেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে ইসি নিবন্ধনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে ভোটাররা নির্ধারিত খামে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

পোস্টাল ভোট দিতে ১২ লাখ ১৮ হাজারের বেশি নিবন্ধন

আপডেট সময়: ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬