আজ বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন Logo বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত Logo জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে Logo যুগিখালী ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ Logo সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন Logo সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ Logo ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
“নতুন বইয়ের অপেক্ষায় শিশুরা, শেখার স্বপ্ন বোনে”

সাতক্ষীরায় পৌঁছে গেছে প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ০৯:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বই আগেভাগেই সাতক্ষীরা জেলায় পৌঁছে গেছে। বই উৎসবের আরও ৯ দিন বাকি থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলায় শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ সম্পন্ন করেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবছরের ন্যায়, আগামী ১ জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনে সকল শিক্ষার্থীদেরকে নতুন বই ও শিখন সামগ্রী বিতরণ করা হবে। ইতিমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে প্রাপ্ত পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রী বিদ্যালয়ে পৌঁছে গেছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চার রঙে ছাপানো নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তক দেওয়া হবে। প্রাক-প্রাথমিক স্তরের ৫+ বয়সী শিক্ষার্থীদেরকে “আমার বই” ও ”অনুশীলন খাতা” সরবরাহ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, পাঠ্যপুস্তক বিতরণের আগে প্রতিটি বইতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস ও বিদ্যালয়ের সিল দিতে হবে। সিলে থাকবে “বিনামূল্যে বিতরণকৃত” লেখা। এছাড়া বিতরণকৃত ও উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের হিসাব রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, সাতক্ষীরা জেলায় প্রাথমিক স্তরের ২২৫,০২৫ জন শিক্ষার্থীর জন্য মোট ৯৬৭,৭২৩ খানা বই সরবরাহ করা হয়েছে। ফলে পহেলা জানুয়ারি সকল শিক্ষার্থীকে নতুন পাঠ্যপুস্তক দেওয়া সম্ভব হবে। শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকগণকে নির্দেশনা দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক নিরাপদভাবে সংরক্ষণ করতে এবং বিতরণের পর উদ্বৃত্ত বই খোলা বাজারে বিক্রি না হয় তা নিশ্চিত করতে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা

“নতুন বইয়ের অপেক্ষায় শিশুরা, শেখার স্বপ্ন বোনে”

সাতক্ষীরায় পৌঁছে গেছে প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক

আপডেট সময়: ০৯:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫