স্টাফ রিপোর্টার: মহান বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত-বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে তিতুমীর ফাইটার্স। শনিবার সকাল সাতটায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিতুমীর ফাইটার্সের মুখোমুখি হয় আশ শিফা ওয়ারিয়র্স। টসে জিতে ব্যাট করতে নেমে তিতুমীর ফাইটার্স ১২ ওভারে ৩ উইকেটে ১২৪ রান তোলে। জবাবে আশ শিফা ওয়ারিয়র্স নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ২৪ রানের বড় ব্যবধানে জয় পায় তিতুমীর ফাইটার্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সদস্য সচিব ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্চাইজি ডা. আসাদুল্লাহ আল গালিব, দলটির অধিনায়ক মঞ্জুরুল ইসলাম খান, আশ শিফা ওয়ারিয়র্সের অধিনায়ক ডা. আসলাম হোসেনসহ চার দলের খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ইসলামী ব্যাংক হাসপাতালের আন্ত-বিভাগ ক্রিকেটে তিতুমীর ফাইটার্সের জয়
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ১১১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























