আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ সম্পন্ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: দীর্ঘ ১৬ বছর পর অবশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে একই দিন বিকেলে ফলাফল ঘোষণা করে নিয়োগ বোর্ড। নিয়োগ বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফকিহ পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল ইসলাম, নিরাপত্তা কর্মী পদে মোঃ আনিছুর রহমান, আয়া পদে ফারজানা, নৈশপ্রহরী পদে খালিদ হাসান, গবেষণাগার ল্যাব সহকারী পদে ইয়াসিন আলী, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে শারমিন আক্তার ও মারুফ হোসেন, এবং অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাজমুল হোসাইন।
মাদ্রাসার সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে।” ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে এমন স্বচ্ছতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি ড. আক্তারুজ্জামান বলেন, “স্থানীয় প্রশাসন, এলাকাবাসী, পুলিশ, সাংবাদিকসহ সকলের সহযোগিতায় নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।” তিনি আরও জানান, নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা প্রভাব খাটানোর সুযোগ রাখা হয়নি এবং এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটি দৃঢ়প্রতিজ্ঞ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ সম্পন্ন

আপডেট সময়: ০১:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫