আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সবুজ উদ্যোক্তাদের অংশগ্রহণে গ্রীন ইনোভেশন ফেয়ার ২০২৫

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পরিবেশবান্ধব উদ্ভাবন ও উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সবুজ উদ্ভাবন মেলা–২০২৫’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ–এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় মেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা। সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, টিটিসির অধ্যক্ষ অপু হালদার, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মুনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডার।

মেলায় ১৫টি স্টলে সবুজ উদ্যোক্তারা তাঁদের পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। প্রদর্শিত উদ্ভাবনের মধ্যে ছিল—ইকোব্রিক বা সবুজ ব্রিকেট, ছাদকৃষি, প্লাস্টিকের বর্জ্য দিয়ে ঝুড়ি ও ঘর সাজসজ্জার সামগ্রী, বাঁশ ও পাটজাত পণ্য, অর্গানিক সবজি চাষ, মাশরুম ও আদা চাষ, পানি শোধন প্রযুক্তি, মৌমাছির মোম দিয়ে শোপিস এবং নিমপাতা ও কাঁচা হলুদ দিয়ে তৈরি প্রাকৃতিক সাবান ও প্রসাধনী।

একশনএইড বাংলাদেশের সিনিয়র কর্মকর্তা মাহিনুর রহমান মেলার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, তরুণদের নেতৃত্বে টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও সবুজ উদ্যোক্তা উদ্যোগকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হাসান পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজনকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। শেষে প্রত্যেক স্টলকে পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরায় সবুজ উদ্যোক্তাদের অংশগ্রহণে গ্রীন ইনোভেশন ফেয়ার ২০২৫

আপডেট সময়: ০৮:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫