আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফির শুভ উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ‘লেকভিউ রাগবি সেভেনস ট্রফি–২০২৫’। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিঞ্চুপদ পাল। জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, তুফান কোম্পানি লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ–সভাপতি আনিস-উজজামান, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দীন, এশিয়া রাগবি কর্মকর্তা মাহাফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান এবং সিরাজুল ইসলাম

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. মোফাসসিনুল তপু, মোহিনী তাবাসসুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন এবং সাতক্ষীরা রাগবি ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরাবন

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাগবি বাংলাদেশের সম্ভাবনাময় একটি খেলা। জেলা পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ফুটবল ও ক্রিকেটের মতো রাগবি খেলাতেও সাতক্ষীরার খেলোয়াড়রা দেশব্যাপী সাফল্য বয়ে আনবে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা জেলা বনাম গোপালগঞ্জ জেলা। টুর্নামেন্টে আরও অংশ নেবে মাগুরা, নড়াইল, নীলফামারী ও যশোর জেলার দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাগবি ধারাভাষ্যকার আরিফ শাহাদাত আরমান

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফির শুভ উদ্বোধন

আপডেট সময়: ০১:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫