আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রতাপনগরে ভাঙনকবলিত বেড়িবাঁধ আপাতত শঙ্কামুক্ত, কাজ শেষ হতে লাগবে আরও ৭ দিন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ মিটার বেড়িবাঁধের ভাঙন আপাতত শঙ্কামুক্ত হয়েছে। তবে বাঁধের স্থায়ী সুরক্ষায় রিং বাঁধ ও বস্তা ডাম্পিংয়ের কাজ চলছে। পাউবো জানিয়েছে, পুরো কাজ শেষ করতে আরও সাত দিন সময় লাগতে পারে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আকস্মিক ভাঙনে বাঁধের প্রায় ৮০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে যায়। মঙ্গলবার আরও প্রায় ২০ ফুট অংশে ফাটল দেখা দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঁধ ভেঙে গেলে প্রতাপনগর ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৬ হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ার পাশাপাশি ২৫ হাজারের বেশি মানুষ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দেয়।

ভাঙনের পর স্থানীয় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে মিলে বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। সোমবার দিনভর ও রাতভর শত শত মানুষ মাটি ও বস্তায় মাটি ভরে বাঁধ রক্ষার চেষ্টা করেন। রাত দেড়টা পর্যন্ত টানা কাজ করে ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়। মঙ্গলবার সকাল থেকে স্থানীয়রা বাঁধের বিভিন্ন অংশে বস্তা দিয়ে ফাঁক বন্ধ করেন। একই সঙ্গে পাউবো ১৭-১৮টি টিউব পাইপ এবং জিও টিউব ব্যবহার করে বাঁধ সুরক্ষার কাজ চালায়। পাউবোর পক্ষ থেকে ৩০ ফুট লম্বা ও ১৬ ফুট ব্যাসের জিও টিউবে বালু ভরে ভাঙনস্থলের পাশে ফেলা হয়।

পাউবোর এসডিই রাশিদুল ইসলাম বলেন, সোমবার দিন ও রাতভর বাঁধ রক্ষায় কাজ করা হয়েছে। মঙ্গলবারও সারাদিন বস্তা ডাম্পিং করে বাঁধ সুরক্ষার কাজ চলে। বর্তমানে বাঁধটি আপাতত শঙ্কামুক্ত। পেছনের রিং বাঁধের কাজ চলমান রয়েছে। আগামী সাত দিনের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সাতক্ষীরা পাউবোর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া বলেন, জোয়ারের চাপে ওই পয়েন্টে ধস নেমেছিল। সেখানে বস্তা ডাম্পিংয়ের পাশাপাশি জিও টিউব ব্যবহার করে বিকল্প বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বাঁধটি শঙ্কামুক্ত রয়েছে।

এর আগে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ভাঙনস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার কথা জানান। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারও সোমবার ভাঙনস্থল পরিদর্শন করেন। এ সময় পাউবোর এসডিই রাশিদুজ্জামান, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতাপনগরে ভাঙনকবলিত বেড়িবাঁধ আপাতত শঙ্কামুক্ত, কাজ শেষ হতে লাগবে আরও ৭ দিন

আপডেট সময়: ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬