সাতক্ষীরার আশাশুনিতে ২০২৫ সালের এইচএসসি ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ১৪৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘আলোকিত আশাশুনি’র আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী। আলোকিত আশাশুনির আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শিরিন বাহার ও সহকারী প্রধান শিক্ষক আসিফ ইকবাল। অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এ প্লাসপ্রাপ্ত ১৪৮ শিক্ষার্থীর হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানানো হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে ১৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- ১৩১ বার পড়া হয়েছে
ট্যাগস:

















