আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৪০৬ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ৮৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা থেকে ৪০৬ ক্যান বিদেশি বিয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‌্যাব বলছে গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নাম ইকবাল হোসেন (৪৮)। গত রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি এম.জে সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যে গত রোববার বিকেলে উত্তরা পশ্চিম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ২ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ৪০৬ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তার আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৪০৬ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ০১:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪